অণুকবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অণুকবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

অণুকবিতা : ১৬



শিস দিয়ে যে হলদে পাখিটা উড়ে গেল
তার কাছ থেকে চেয়ে নিলাম অব্যর্থ উড়ান-ডানা
ঘাসের শয্যায় যে পেতেছে হিরন্ময়ী সত্তা
তার কাছ থেকে কি পেলাম সেটাই যে অজ্ঞাত।

অণুকবিতা : ১৫



শরীরের ভাঁজে ভাঁজে নীরব ঈর্ষা তোমার
জোয়ার-জলে ফুলছে প্রেমিক মুখ,
যা কিছু ছিল গোপনীয় তোমার
সমস্ত উন্মোচনে জেগেছে দুরন্ত সুখ

অণুকবিতা : ১৪



জ্ঞাত আছি বিলক্ষণ
প্রতিদিন জেগে ওঠে নয়া চর,
বুকে জ্বলে অগ্নিবর্ণ বাণী
নির্মাণে আছি অনেক ভাঙা-ঘর

অণুকবিতা : ১৩



আছে সামান্য ভিন্নতা,
ভিন্নতাই তো যৌনতা |

অণুকবিতা : ১২



না ঘুচলে দাসত্ব এ জন্মে মুক্তি নাই,
অতএব ডানা মেলে উড়ান দেওয়া চাই